চাঁদাবাজি-মাদকের দৌরাত্ম্য থামানোর আহ্বান জামায়াত নেতার

চাঁদাবাজি-মাদকের দৌরাত্ম্য থামানোর আহ্বান জামায়াত নেতার

নীলফামারী-৪ আসনের (কিশোরগঞ্জ-সৈয়দপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা শুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেছেন, চাঁদাবাজি বন্ধ করুণ, মাদকের দৌরাত্ম্য থামিয়ে দিন। ফ্যাসিস্টের প্রেতাত্মারা আমাদের চারপাশে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধ, নাঈম, সাজ্জাদদের জীবন কোরবানির মাধ্যমে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু উদ্বেগের বিষয়, আজও আমাদের এলাকায় চাঁদাবাজি চলছে, দেদার চলছে মাদকের ব্যবসা। তিনি এসব বন্ধে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আগামী নির্বাচনে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তিনি শুক্রবার রাতে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব বড়বাড়ি এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অন্যায়, অসত্য, অবিচার, দুর্নীতি রোধ করে বৈষম্যহীন এক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. শিব্বির আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম রতন, কিশোরগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি জুলফিকার রহমান রিপন প্রমুখ।

এর আগে চাঁদখানা ইউনিয়ন নির্বাচনি পরিচালনা কমিটির আলোচনা সভা চাঁদখানা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের (কিশোরগঞ্জ-সৈয়দপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা শুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রশিদ শাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম রতন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকিরুল

ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন