জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ হয়নি কেন প্রশ্ন সারজিসের

জাতীয় পার্টি এখনও নিষিদ্ধ হয়নি কেন প্রশ্ন সারজিসের

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি কেন এখনও নিষিদ্ধ হয়নি প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোশিয়ন করে ডামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের বি-টিম ও দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করা জাতীয় পার্টির সব ধরনের কার্যক্রম এখনও নিষিদ্ধ হলো না কেন?

শনিবার রাত ২টায় রংপুর নগরীর পায়রা চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ অন্তর্বর্তী সরকারের প্রতি এ প্রশ্ন রাখেন তিনি।

বিজ্ঞাপন

সারজিস বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিভিন্ন সদস্য কার কি উদ্দেশ্য আমরা জানি না। রংপুরে তারা কিভাবে মিছিল করতে পারে? তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। অন্যদলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় তাহলে প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে। গ্রেপ্তার করলে প্রথমে তাদের করতে হবে।

তিনি বলেন, অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জাতীয় পার্টির মিছিলে ছিল। এটাকে নিয়ে এখানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এটা এর আগে আমরা কখনো রংপুরে দেখিনি বা আগামীতেও প্রত্যাশা করি না।

সারজিস আলম বলেন, আমাদের জায়গা থেকে মনে করি এটা এভাবে শুরু। এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করা একটা প্রক্রিয়া। সেই জায়গায় জাতীয় পার্টির নামে বা একটি ব্যানারে আওয়ামী লীগ বা তাদের দোসরেরা রাস্তায় নামবে এটা শুধু স্থানীয়ভাবে নয় পুরো রংপুরে বা পুরো দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির জন্য খুবই বিপজ্জনক। সেই জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি জিএম কাদের আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন। আমরা মনে করি এখান থেকে আর আওয়ামী লীগকে সংঘটিত করার একটা প্রক্রিয়া। এখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না। সেটা বিএনপি, জামায়াত, এনসিপি অন্য যেকোনো দল আমাদের সহযোদ্ধা হোক কখনো মেনে নিতে পারে না।

জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে সারজিস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিক্ষোভ মিছিল করেছে কিন্তু এ বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির জিএম কাদেরের সমর্থকরা হামলা করেছে। এই হামলাটা করে তারা লাঠিসোঁটা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এগুলো স্পষ্ট ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পরবর্তীতে তাদের কেউ জিএম কাদেরকে সেভ করার জন্য হামলা করেছি কিনা নাকি অন্য কেউ করেছে এ বিষয়টি আমরা মনে করি তদন্ত সাপেক্ষে হতে পারে। এটা যদি তদন্ত করতে হয় তাহলে শুরু থেকেই তদন্ত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সম্মান রেখে বলছি, এ বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ হোক, বিএনপি, জামায়েত এবং এনসিপির যে কেউ হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত একটা দুইটা ওই সময়টায় দৃষ্টিকটু দেখায়। আমরা মনে করি তাদের অফিস টাইমের যেকোনো সময় সবাই প্রস্তুত থাকবে এ বিষয়ে সহযোগিতা করার জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন