বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, খেলাধূলার মাধ্যমে বহির্বিশ্বে দেশের সুনাম বাড়ে। একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল। তাকে অনেকে অনুসরণ করে। তার খেলা দেখার জন্য দর্শক উদগ্রীব থাকে। এ জন্য তাকে মাদকসহ সব ধরনের নেশা ও খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। প্রধানমন্ত্রী সমাজকে বির্নিমাণে সারা দেশে নতুন কুঁড়ি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপসহ বিভিন্ন খেলা আয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ৯ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার সুখীপীর মাঠে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ময়েন উদ্দিন শাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মমিনুল ইসলাম মমিন, দিনাজপুর জেলা রেফারিজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তীব্র উত্তেজনাপুর্ণ খেলায় চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ী একাদশ ৪-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে পরাজিত করেছে। বিজয়ী দলের ইয়াসিন আলী হ্যাট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি ২০ হাজারের বেশি দর্শক উপভোগ করে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-ee04ab-720x405.webp)