দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর সুবাস মার্ডি নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত সুবাস হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের সোম মার্ডির ছেলে। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হন সুবাস। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। সকালে বাড়ির সামনে লিয়াকত আলীর পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

