ভারতে দুই বাংলাদেশি আটক, একজনের অবস্থা আশঙ্কাজনক

ভারতে দুই বাংলাদেশি আটক, একজনের অবস্থা আশঙ্কাজনক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার গোলপোখর থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোহাম্মদ মুসা ও কৃষ্ণ চন্দ্র রায়। তাদের মধ্যে মুসা পুলিশের হেফাজতে মারধরের শিকার হয়েছেন। তিনি এখন শিলিগুঁড়ি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বিভিন্ন সময় ১১ জন বাংলাদেশি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে। কাজ শেষে দেশে ফেরার পথে দুইজনকে আটক করা হয়। বাকি ৯ জন পালিয়ে গেছেন। এ সংবাদ ভারতের গণমাধ্যমেও প্রচার করা হয়েছে।

জানা গেছে, ভারতীয় দালালের সহায়তায় ‘বিপুল চন্দ্র রায়’ নামে ভারতের জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড) তৈরি করেন কৃষ্ণ চন্দ্র। তাকে আটকের পর ভারতের ইসলামপুরের একটি কারাগারে পাঠানো হয়েছে। মুসাকে আটকের পর ব্যাপক মারধর করে পুলিশ। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজির আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে শুক্রবার সীমান্তের কয়েকটি এলাকায় বৈঠক করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন