তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালেকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালেকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুস সালাম (৩০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি ঝাড়বাড়ী গ্রামের মো. শমসের আলীর ছেলে।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...