আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসির সামনেই সাংবাদিকের ওপর পুলিশি হামলা

স্টাফ রিপোর্টার, রংপুর

ওসির সামনেই সাংবাদিকের ওপর পুলিশি হামলা

রংপুরের বদরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওসির সামনেই পুলিশের মার খেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি সালাম বিশ্বাস। বুধবার বিকেলে বদরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক রিয়ার ইসলাম বলেন, থানার সামনে আমাদের ক্লাবে বসে সংবাদ লিখছিলেন সালাম। হঠাৎ থানা থেকে একটি গাড়ি বেরিয়ে ক্লাবের সামনে দাঁড়ায়। এ সময় পুলিশ সদস্যদের নিজেদের মাঝে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে পুলিশ সদস্যরা চড়াও হন।

বিজ্ঞাপন

একপর্যায়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন চার-পাঁচ পুলিশ সদস্য। এরপর থানায় নিয়ে ওসি আতিকুর রহমানের সামনে আবারও মারধর করেন। সাংবাদিকদের সহযোগিতায় থানা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা হয়েছে। এরপর কল কেটে দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন