বিজেএসের ১৮তম পরীক্ষায় দেশসেরা সাঘাটার সিয়াম

বিজেএসের ১৮তম পরীক্ষায় দেশসেরা সাঘাটার সিয়াম
আরিফ উল করিম সিয়াম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সারা দেশে শীর্ষস্থান দখল করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার সন্তান আরিফ উল করিম সিয়াম। গতকাল বুধবার চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

আরিফ উল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

সিয়াম গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম ও আলপনা করিম দম্পতির সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়ামের স্ত্রী ডা. তবিবা আজিজ পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)।

সাঘাটার আমদিরপাড়া গ্রামের বাসিন্দা সিয়াম সম্পর্কে সাংবাদিক জয়নুল আবেদীন বলেন, ‘ছোটবেলা থেকেই সিয়াম অত্যন্ত মেধাবী ছাত্র। তার এই অসামান্য অর্জন ও কৃতিত্ব দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন