সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। তাকে দেখলে মনে হয় না তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তার তো এরকম জীবন যাপনের কথা না। তিনি দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করছেন।
রোববার বিকেলে নীলফামারী সার্কিট হাউসে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য থাকতে হবে এবং এখানে জাতীয় নির্বাচনে যা হয়েছে স্থানীয় নির্বাচনে যেন সেরকম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য ঘুরে দাঁড়াতে হবে এবং মানুষের সাথে থাকতে হবে।
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য বিলকিস বিলকিস বক্তব্য দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

