দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জমায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পরিকল্পিতভাবে দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশে কোন নির্বাচন সম্ভব নয়। এ সময় নির্বাচন হলে তা ইলেকশন জেনোসাইট। চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় ভাসবে বাংলাদেশ। আমরা এটা চাই না। আমরা চাই দেশের সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে আইন শৃংখলা ফিরিয়ে এনে, জনগণকে স্বস্তির সাথে ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে।
বুধবার বিকালে জেলার ডোমার উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রশাসকদের জনগণ তাদের প্রতিনিধি মনে করে না, তারা তাদের ঘুষের রেট বাড়িয়ে দিয়ে বেশি হয়রানি করছেন। বিগত আওয়ামী লীগের সময় তারা শালা, সমন্ধি আত্বীয়-স্বজন মিলে স্থানীয় নির্বাচনের নামে সবকিছু দখল করেছেন।
নারী সমাজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম ক্ষমতায় গেলে, নারীরা বেশি সুবিধা ভোগ করবে। আমরা ক্ষমতায় গেলে নারীরা মর্যাদা ও নিরাপত্তা পাবে। জামায়াত সম্পর্কে সুবিধাভোগীরা ভয় দেখিয়ে আসছে।
বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে সুশিক্ষার পরিবর্তে কু-শিক্ষা দেয়া হয়। এ শিক্ষা মানুষ বানায় না, দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলে না। তাই সার্টিফিকেটের বস্তা নিয়েও চাকরি মেলে না। আমরা ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ এমন শিক্ষা দেয়া হবে। যেদিন শিক্ষার পাট শেষ হবে সেদিন যোগ্যতানুযায়ী চাকরির অফার লেটার তাদের দেয়া হবে। আমরার কোন বেকার থাকতে দেব না।
জেলার ডোমার উপজেলা পরিষদ মাঠে উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

