মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো কিছু হলে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সেটা দেখবে। যার যার ধর্ম সে সে পালন করবে। ধর্মীয় কাজে কেউ কাউকে বাধা দিতে পারবে না।
শুক্রবার রাত ৮টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের আলদাদপুর (প্রামাণিক পাড়া) গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও সার্বজনীন দূর্গা মন্দির প্রাংগনে অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি গজেন চন্দ্র বর্মন জয়পুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শওকত আলী মহব্বত কুশদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আজিম আনু প্রমুখ। উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান ওসি মিন্টু দে সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

