কুড়িগ্রামে সারের দাবিতে আবারো সড়ক অবরোধ

কুড়িগ্রামে সারের দাবিতে আবারো সড়ক অবরোধ

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করলে কৃষকরা অবরোধ তুলে নেন।

স্থানীয় কৃষকেরা জানান, মঙ্গলবার মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টে সার দেওয়ার কথা শুনে ভোর থেকেই কৃষকরা সেখানে উপস্থিত হন। সকাল ১০টার পরও ডিলারের লোকজন সার বিতরণ শুরু না করায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

কদম আলী নামের এক কৃষক বলেন, ‘সারের অভাবে ধান লাল হয়ে যাচ্ছে, অথচ সার পাচ্ছি না। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। এজন্য কৃষকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করেছে। পরে কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করে ওয়ার্ডভিত্তিক সার বিতরণ করেছেন।’

মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার শামসুল আলম বলেন, ‘সকাল হওয়ার আগেই কৃষকরা সারের জন্য এসে বসে থাকেন। আমাদের আসার নির্দিষ্ট সময়ের আগেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।’

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, ‘সকাল আটটায় সার বিতরণের কথা থাকলেও প্রচুর লোকজনের চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণ করতে সাহস পাননি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...