এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো হত্যা নয় বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ‘ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন।
জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসরাফিল শাহিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

