স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না: দুদু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না: দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক, জনগন যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্রের ও স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকারের প্রত্যাশায়।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। এই যে লড়াই বিএনপির যাতে আরো শক্তিশালি হয় সেজন্য সারা দেশে বিএনপির এই সাংগঠনিক সভা করা হচ্ছে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন