বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

রংপুর অফিস

বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

পবিত্র ঈদুল ফিতরে রংপুর-৪ আসন (কাউনিয়া-পীরগাছা) এলাকার দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারের বিশেষ বরাদ্দ ১০ লাখ টাকা স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার দুপুরে কাউনিয়ার ট্যাপার ব্রিজ এলাকায় জনসাধারণের সামনে বরাদ্দকৃত ১০ লাখ টাকার হিসাব তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ১০ লাখ টাকা শুনতে বড় অঙ্কের মনে হলেও এলাকায় বিপুল সংখ্যক মানুষের তুলনায় তা খুবই সীমিত। এক হাজার টাকা করে সহায়তা দিলে মাত্র এক হাজার মানুষকে দেওয়া সম্ভব। অথচ আমার নির্বাচনী এলাকায় ১৪০ টি ওয়ার্ড রয়েছে। সে হিসেবে প্রতিটি ওয়ার্ডে মাত্র পাঁচ থেকে ছয় জন উপকারভোগীকে সহায়তা দেয়া যায়। কোন ওয়ার্ডে যদি এবার কেউ বাদ পড়ে থাকেন তাহলে আমি পরের বরাদ্দে তাদের অগ্রাধিকার দেয়া হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি এক বছরের জন্য নয় পাঁচ বছরের জন্য জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছি। তাই পর্যায়ক্রমে সকলের পাশে থাকার চেষ্টা করব। সরকারি সহায়তা বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই জনগণের সামনে হিসাব তুলে ধরা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...