আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আত্মপ্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

মোরশেদ মানিককে আহবায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। নির্বাহী সদস্য আছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ: আজিজ।

রবিবার বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলে সাংবাদিক ঐক্য ফোরামের কমিটি গঠন শেষে ইফতার শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গনমাধ্যম কর্মী গোলাম রব্বানী,হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল, মাহবুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন