নীলফামারীর সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা ও শীত অনুভূত হওয়ায় সকালে ফ্লাইট নামতে পারেনি। এতে দুটি বিমানসহ অন্যান্য যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন।
মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম। তিনি জানান, সকাল ৭টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। ভিজিবিলিটি ছিলো ২৫০ মিটার। কমপক্ষে ২০০০ হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, গভীর রাত থেকে সকাল পর্যন্ত হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশা দেখা যায়। ফলে ভেজিবিলিটি (দৃষ্টিসীমা) অনেক কমে যায়। এর ফলে এয়ার অ্যাস্ট্রো ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শীতকালে মূলত এরকম শিডিউল বিপর্যয় হয়ে থাকে। কুয়াশা কেটে গেলে বিমান নামতে পারে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

