রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রংপুর অফিস

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মেট্টো ও জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে বিভিন্ন পরিবহনের চালকরা ঠিকমত রাস্তা দেখতে না পারা এবং তাদের অসতর্কতার কারণে সড়কে ৫ জনের প্রাণ হানি ঘটেছে।

তারা আরও জানান, ভোরে রংপুর নগরীর মেট্রোপলিটন এলাকার সাতমাথা নামক স্থানে লালমনিরহাটগামী যাত্রীবাহি বাসের সাথে বিপরীতদিক থেকে আসা মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় মাহিন্দ্রার আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রংপুরের সদর উপজেলার লাহিড়ীহাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রংপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ বাজারে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী অভিমুখে আসা যাত্রীবাহি একটি বাসের সাথে রংপুর থেকে বগুড়াগামী একটি বাসের ধাক্কা লাগে। এতে বাসের এক যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়দের সহায়তায় পীরগঞ্জ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আমরা সড়ক থেকে দুর্ঘটনায় কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছি।

রংপুর জেলার পুলিশ সুপার মো. আবু সাইম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...