রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে নিজ শয়নকক্ষ থেকে মালেকা বেগম (৪১) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
মৃত ওই গৃহবধূ মোছা. মালেকা বেগম (৪১) উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামের আব্দুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় তিনি রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, ‘বিষয়টি শুনেছি ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

