ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলমবিরতির আহ্বান

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলমবিরতির আহ্বান

দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কলমবিরতির আহ্বানে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহরের নিমতলা মোড়ে ব্যাংকের ফুলবাড়ী শাখার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক খয়রাত চৌধুরী বিপ্লব, আল মামুন চৌধুরী, ইমরান হোসেন, আনোয়ারুল ইসলাম রানা, এনামুল হকসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা মনে করি, এই কর্মসূচি শুধু গ্রাহকদের জন্য নয়। এই কর্মসূচি ইসলামী ব্যাংকের হাজারো কর্মকর্তা-কর্মচারীর জন্যও। কারণ ব্যাংক দেউলিয়া হলে তাদেরও রুটি-রুজি হুমকিতে পড়বে। তাই প্রতিবাদস্বরূপ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উচিত আমাদের আহ্বানে সাড়া দিয়ে এক ঘণ্টা কলমবিরতি পালন করা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...