আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীর কিশোরগঞ্জে ৭৮ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫ টি ঝুঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে ৭৮ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫ টি ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জে ৭৮ ভোট কেন্দ্রের মধ্যে ৩৫ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন।

এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৯ টি ও সাধারণ ঝুঁকিপূর্ণ ২৬ টি ভোট কেন্দ্র। এসব ভোট কেন্দ্রসহ সকল ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমখূর পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার তাসনিমা আঞ্জুম সোহানিয়া।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কিশোরগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ১১ হাজার ৬৫৫, মহিলা ভোটার-১ লক্ষ ১০ হাজার ৮৯৬, হিজড়া ভোটার ১ জন। মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ২২ হাজার ৫৫২ জন। উপজেলার ৯টি ইউনিয়নে ৭৮টি ভোট কেন্দ্রে ৪১৯ টি ভোট কক্ষে ভোট গ্রহণ হবে।

চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ সকল কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন থাকবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণের সকল আয়োজন শেষ। আমাদের পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য, ভ্রাম্যমান আদালত, মোবাইল টিম মাঠে থাকবে। নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার ৭৮টি কেন্দ্রের মধ্যে ৯টি ঝুঁকিপূর্ণ ও ২৬ টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রসহ সকল কেন্দ্রে র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন থাকবে।

উল্লেখ্য যে, নীলফামারী-৪ আসনটি কিশোরগঞ্জ-সৈয়দপুর নিয়ে গঠিত। কিশোরগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৮ টি, ভোটার সংখ্যা-২ লক্ষ ২২ হাজার ৫৫২ জন, ভোট কক্ষ-৪১৯টি। অপর দিকে সৈয়দপুর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৯১টি, ভোটার সংখ্যা-২ লক্ষ ২৭ হাজার ৯১৪, ভোট কক্ষ ৪৫১টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...