লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন স্থানীয় ফজিলা বেগম ও জহিলা বেগম।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে দুই নারী হাঁটতে বের হলে রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

