জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম

সাংবাদিকদের নিরপেক্ষভাবে মানুষের কথা বলতে হবে

সাংবাদিকদের নিরপেক্ষভাবে মানুষের কথা বলতে হবে
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি: আমার দেশ

সাংবাদিক সমাজের দর্পণ বা আয়না। সেই আয়নায় তখনই প্রকৃত প্রতিচ্ছবি প্রতিফলিত হবে, যখন সংবাদে সত্য সংবাদ তুলে ধরা হবে—বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে মানুষের কথা বলতে হবে।

সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নেতা এ টি এম আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, সমাজের নানা অসংগতি, অনিয়ম, মানুষের দুর্ভোগ ও সম্ভাবনার চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমে উঠে আসে।

সাংবাদিকেরা জনগণের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একটি সংবাদ যেমন মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে, তেমনি ভুল বা অসত্য সংবাদও মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ জন্য তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য তুলে ধরা জরুরি।

মতবিনিময় সভায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উপজেলার সড়কযোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকেরা তাদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন।

এ সময় এ টি এম আজহারুল ইসলাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

মতবিনিময় সভায় তারাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...