কবরস্থানের পাশে পড়েছিল অচেনা যুবকের লাশ

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

কবরস্থানের পাশে পড়েছিল অচেনা যুবকের লাশ

দিনাজপু‌রের কাহা‌রোলে কবরস্থানের পাশ থেকে ৪০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকা‌লে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কাহারোল থানার ওসি মো. রুহুল আমিন জানান, জগন্নাথপুর গ্রামে কবরস্থানের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার পরনে লুঙ্গি, হাফ প্যান্ট, হাফ হাতা শার্ট ছিল।

এছাড়া লাশের পাশে একটি গামছা, একটি কাটিং প্লাস, দড়ি, বস্তা পড়েছিল। তার পরিচয় শনাক্তে কাজ করছে ঠাকুরগাঁওয়ের সিআইডি টিম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন