বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি, (বিরামপুর) দিনাজপুর

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ২

দিনাজপুরে বিরামপুর পৌর শহরের ঢাকা-দিনাজপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নবজাতক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টা ২২ মিনিটে বিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সোনালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী কহিনুর বেগম (২৭) এবং তাদের দুই মাস বয়সী নবজাতক সন্তান রিশাদ কাইফ।

বিজ্ঞাপন

নিহতের চাচা শ্বশুর আজমল হোসেন জানান, কহিনুর বেগম স্বাস্থ্যকর্মী হিসেবে উপজেলা হেলথ কমপ্লেক্সে চাকরি করতেন। তারা মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি হাকিমপুরের ডাঙাপাড়া গ্রামে যাচ্ছিলেন।

বিরামপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এরপর আরেকটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। ট্রাকটি চিহ্নিত হলে মামলা দায়ের করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন