কালিমার পতাকা অপসারণ ও অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তৌহিদী ছাত্র জনতার আয়োজনে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জীবন বীমার মোড়, বিএনপি অফিস হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষার্থী আজিজুর রহমান, জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থী।
তারা বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের ৯২% মুসলিম দেশে বিভিন্ন স্থানে ইহুদি-খ্রিষ্টানসহ বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা হচ্ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সম্পূর্ণ অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে সমর্থন করে আসতেছে। ফিলিস্তিনে আমাদের মা-বাবা ভাই-বোন কিভাবে নির্যাতন হচ্ছে সেটা পুরো পৃথিবী দেখতেছি। তাই আমরা বলতে চাই আমরা মুসলিম কান্ট্রি দেশ। আমরা মুসলিমদের কালেমা পতাকা উড়াবো।
বক্তারা আরো বলেন, গত বৃহস্পতিবার আমরা শহরের বিভিন্ন স্থানে কালিমার পতাকা টাঙ্গিয়ে দিয়েছিলাম কে বা কাহারা আমাদের কালিমার পতাকা সরিয়ে ফেলেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি আমাদের একটা পতাকা সরিয়ে ফেলে তাহলে আমরা ১০০ টা পতাকা টাঙ্গিয়ে দিবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে সাধারণ মুসলমানদের সচেতন করতে এবং কালিমার পতাকার গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসময় শতাধিক মানুষ কালিমা লেখা সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

