তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি হাকিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান জানান, শামীম হোসেনের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় একাধিক মাদক মামলা আছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...