পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও ভারত থেকে অব্যাহত পুশইনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

শুক্রবার (১২ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর টিম সদস্য আব্দুল হাকিম বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা এবং অবৈধভাবে মানুষকে পুশইন করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা সীমান্তে হত্যাকান্ড বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে কার্যকর ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম বলেন, সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পুশইনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে জোরালো প্রতিবাদ জানাতে হবে। দেশের জনগণ এসব অন্যায় ও অমানবিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা উল্লেখ্য করেন।

প্রতিবাদ সভায় জেলা জামায়াতের সহ-সেক্রেটারি তফিল উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জাতীয় নাগরিক পাটির জেলা সেক্রেটারি খলিলুর রহমান,জেলা ছাত্র শিবির সভাপতি সাদেকুল ইসলাম মুন্না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...