অভিনব কায়দায় লুকানো

সোনামসজিদ বন্দরে স্বর্ণের বারসহ আটক ১

সোনামসজিদ বন্দরে স্বর্ণের বারসহ আটক ১
ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট থেকে দুটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭)।

‎শুক্রবার দুপুরে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩১ দশমিক ৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার নিয়ে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছিলেন সানি মাই।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন