প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত

প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আশিক ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। সে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল আশিক। পথে ডোমার-জলঢাকা সড়কে ঈদগাহ ময়দান গেটের সামনে পৌঁছালে দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন