গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদের ছুটিতে বাইকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে মোটরসাইকেলে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন চালক আলমগীর হোসেন (২৬)। পথিমধ্যে রাত ১২টায় রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ীর রাইগ্রাম নামক স্থানে পৌঁছালে ওসমান গনি (৬০) নামের এক বৃদ্ধ রাস্তা পারাপারের সময় ওই চলন্ত মোটরসাইকেলের সাথে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চালক পথচারী দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত ওসমান গনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত মোটরসাইকেল চালক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পোদ্দার পাড়া গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে।পথচারী ওসমান গনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

