রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পীরগাছা সদর ইউনিয়ন যুববিভাগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ছামিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুববিভাগের সভাপতি রমজান শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, পশ্চিম দেবু দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান আল আমিন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন এবং ইউনিট সভাপতি কাজী আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাজার ওয়ার্ড সভাপতি আলতাফ হোসেন। এরপর দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

