পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। ২০১৯ সালে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর পিলার পর্যন্ত কাজ শেষ হলেও করোনাভাইরাস মহামারির সময় কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অর্থ সংকটের কারণে কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। ২০২৫ সালে নতুন উদ্যোগ নিয়ে পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ হাজী কল্যাণ সংস্থার উদ্দেশ্য মানুষের কল্যাণে কাজ করা, তাদের ইবাদতের সঠিক পদ্ধতি শেখানো এবং সমাজে ধর্মীয় সচেতনতা বাড়ানো।
বক্তারা জানান, বর্তমান সময়ে অনেকেই স্বার্থের কারণে কাজ করলেও, সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। হাজী কল্যাণ সংস্থার ভবন নির্মাণে জমি দান করেন মরহুম আব্দুল করিম মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মো. আব্দুজ জাহের, পীরগাছা সরকারি কলেজের সাবেক উপাধাক্ষ এ কে এম আনোয়ারুল্লাহ, হাজী কল্যাণ সংস্থার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

