আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমরা ইবাদত করে বেহেস্তে যাব: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

আমরা ইবাদত করে বেহেস্তে যাব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কাজ করতে এসেছি, এই বৃদ্ধ বয়সেও আমাদের ছুটি নেই, প্রতিদিন সকালে অফিস করতে হয়। আমরা কাজ করে ইবাদত করে বেহেস্তে যাব। একদল বেহেস্তের টিকিট বিক্রি করে, তারা তো এবার ক্ষমতায় আসতে পারেনি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার দলে না। আমরা কাজ করে আরো পরিশ্রম করে বেহেশতে যাব।

বিজ্ঞাপন

সোমবার সকালে জেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খাল খনন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। নিজ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমি উদ্বোধন করে দেওয়ার পর এই কার্যক্রম যেন থেমে না যায়, সুষ্ঠুভাবে যেন কাজ সম্পাদন হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পানী উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মন্ডল, এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ আরো অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন