কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গোপন তথ্যের ভিত্তিতে, রোববার গভীর রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীর ছেলে কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আ. মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারেক খান, একই গ্রামের মৃত আ. জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

