আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিএসবির উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ইফতার মাহফিল

আমার দেশ অনলাইন

পিএসবির উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ইফতার মাহফিল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামে শিশু-কিশোর ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে পিএসবি।

তরুণদের এই উদ্যোগে স্থানীয় শিশু-কিশোর, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি এলাকাবাসীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা থেকেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তারা মনে করেন, শিশুদের শৃঙ্খলা, উচ্ছ্বাস ও অংশগ্রহণ ভবিষ্যতের একটি সুন্দর সমাজ গঠনের ইঙ্গিত বহন করে।

অনুষ্ঠানে এলাকার মুরব্বি ও সুধীজনদের সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজনে যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন, তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামীর সুন্দর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন