পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ী গ্রামের মনির হোসেনের সঙ্গে আরজিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রী আরজিনাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করেন।
আশঙ্কাজনক অবস্থায় আরজিনাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁওয়ে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. লাইছুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

