কিশোরগঞ্জে তিস্তা ক্যানেল থেকে লাশ উদ্ধার

কিশোরগঞ্জে তিস্তা ক্যানেল থেকে লাশ উদ্ধার

তিস্তা ক্যানেল থেকে শুক্রবার (২ মে) সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া ভাংরিপাড়া সংলগ্ন তিস্তা ক্যানেলে লাশটি পাওয়া যায়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান, এলাকাবাসী সকালে তিস্তা ক্যানেলে একটি লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ সেখানে গিয়ে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে নিশ্চিত করেন লাশটি গংগাচড়া উপজেলার কুড়িবিশসা দোলাপাড়া ক্লিনিকপাড়া গ্রামের মৃত আজগার আলীর পুত্র নজরুল ইসলামে (৬৫)।

পরিবারের লোকজন বলেন, মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নজরুল ইসলাম আর ফিরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মাথার সমস্যা আছে বলে তার স্ত্রীকে পুলিশকে জানায়।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, তিস্তা ক্যানেল থেকে একটি লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন