বৈষম্যহীন সার্ভিস প্রদানের অঙ্গীকার নিয়ে রংপুর ডিসিএর বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে এ সেবা উদ্বোধন করেন ডিসিএ মোহাম্মদ শাহজাহান।
এ সময় তিনি জানান, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১১ থেকে ১৯ মে পর্যন্ত ৭ কর্মদিবসে দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসসমূহে বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ সেবা কার্যক্রম-এ সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিস প্রদানের ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। প্রি-অডিট বিল নিষ্পত্তি, বেতন নির্ধারণ, পেনশন কেইস নিষ্পত্তি, লাইফ ভেরিফিকেশন, পারিবারিক পেনশন নিষ্পত্তিকরণ, পেনশন প্রতিস্থাপন, প্রতিবন্ধি পেনশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপস ব্যবহার, পেনশনারের বিভিন্ন তথ্য সংশোধন বা পরিবর্তন, সামারি বিল দাখিল, জিপিএফ খোলা ও জিপিএফ-এর তথ্যাদি সংশোধন বা পরিবর্তন এবং আইবাস সেবাসমূহ সম্পর্কে পরামর্শ ও সেবা প্রদান বিশেষ সেবা কার্যক্রম-এর মাধ্যমে সম্পাদিত হচ্ছে।
ডিসিএ মোহাম্মদ শাহজাহান আরো বলেন, আমরা সারা বছর ধরে সেবাগ্রহীতাদের সিটিজেন চার্টার অনুসারে বিভিন্ন সেবা প্রদান করে থাকি। বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আমাদের সেবাসমূহ অধিকতর আন্তরিকতার সাথে তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান করা হচ্ছে। সারা বছর ধরে আমরা যাতে একই রকম সেবা প্রদান করতে পারি বিশেষ সেবা কার্যক্রম তার জন্য নিয়ামক হিসাবে কাজ করবে।
সেবাগ্রহীতা জীবন বিশ্বাস বলেন, আমি লাইফ ভেরিকেশন সংক্রান্ত এবং পেনশনার ভেরিফিকেশনের জন্য এসেছিলাম। আমার সবকিছু শুনে রংপুর ডিসিএ কর্তৃপক্ষ এক মিনিটের মধ্যেই আমার কাজ সম্পন্ন করে দিয়েছেন। আমরা চাই সকল সেবা গ্রহিতা যেন তাদের সমস্যা নিয়ে আসলে দ্রুত সমাধান পায় সে ব্যবস্থা ধরে রাখ।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ডিসিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

