আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনাজপুর-৪

ধানের শীষের জয়ী প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রার্থীর অভিনন্দন

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

ধানের শীষের জয়ী প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রার্থীর অভিনন্দন

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা।

শুক্রবার নিজের ব্যবহৃত অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। পোস্টে আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা লেখেন, “চেষ্টার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছি। শেষ পর্যন্ত পারিনি। আল্লাহ ভরসা। দেশের জন্য এমনকি খানসামা ও চিরিরবন্দরবাসীর জন্য অব্যাহতভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “অভিনন্দন আমার রাজনৈতিক সহযোদ্ধা আখতারুজ্জামান মিয়া ভাইকে। আপনার নেতৃত্বে দিনাজপুর-৪ সংসদীয় আসন এগিয়ে যাবে।”

এ সময় তিনি খানসামা ও চিরিরবন্দরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “ধন্যবাদ খানসামাবাসী। ধন্যবাদ চিরিরবন্দরবাসী। কৃতজ্ঞ সহযোদ্ধাবৃন্দ! দোয়া করবেন সবাই।”

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এমন সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বার্তা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন