আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাঘাটায় আমার দেশ প্রতিনিধির আয়োজনে মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

সাঘাটায় আমার দেশ প্রতিনিধির আয়োজনে মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাসব্যাপী কোরআন শিক্ষার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার বোনারপাড়া এলাকার পশ্চিমবাটি আব্দুস সাত্তার খন্দকার গ্রন্থাগার ও কালচারাল সেন্টার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। আয়োজন করেন দৈনিক আমার দেশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান রাঙ্গা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে খন্দকার আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পশ্চিমবাটি জামে মসজিদের সভাপতি আব্দুল জব্বার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের, মাওলানা এরশাদ হোসাইন, মাওলানা লাবিব হোসেন মন্ডল, সাংবাদিক মিজানুর রহমান রাঙ্গা, সাংবাদিক সোলায়মান আলী, মোস্তাক আহমেদ মিঠুন, আকাশ খন্দকার ও সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রমজান মাসে কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও সাধারণ মানুষকে শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত ও মৌলিক দ্বীনি শিক্ষা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, রমজানজুড়ে নিয়মিত ক্লাস পরিচালিত হবে এবং অংশগ্রহণকারীদের জন্য বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনও থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...