দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রার্থীরা হলেন- দিনাজপুর-১ আসনে ঢাকার তুরাগ থানা জামায়াতের আমির মো. মতিউর রহমান, দিনাজপুর-২ আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনে জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাড. মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনে জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন ও দিনাজপুর-৬ আসনে রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলার ছয়টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের প্রার্থী মাওলানা খোদা বখস মনোনীত ছিলেন। সম্প্রতি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন