গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমান খাল খনন শুরু করেছিলেন: ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমান খাল খনন শুরু করেছিলেন: ত্রাণমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে খাল কাটা আন্দোলন শুরু করেছিলেন। তিনি নিজেও কোদাল দিয়ে খাল কেটেছেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সময়ে আওয়ামীলীগের দীর্ঘদিনের অপশাসন ও দুঃশাসনের কারণে খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় এসব খাল দখল হয়ে গেছে এবং সরকারি সম্পত্তি বেহাত হয়েছে। এগুলোর উদ্ধার আমাদের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হলো খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং শুষ্ক মৌসুমে সেচের মাধ্যমে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করা।

খাল পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন