সন্ত্রাসবিরোধী মামলার আসামি ছাত্রলীগ নেতা জামানসহ গ্রেপ্তার ২

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ছাত্রলীগ নেতা জামানসহ গ্রেপ্তার ২

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আসাদুজ্জামান বাবু ওরফে জামানসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।

বিজ্ঞাপন

জামানকে রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি জামিনুর রহমান গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হওয়ায় বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

থানা সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু ওরফে জামানকে শনিবার রাতে কিশোরগঞ্জ মেডিকেল মোড় হতে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর দুরাকুটি গ্রামের মৃত আজিজুল ইসলাম মেম্বারের পুত্র। অপরদিকে একই রাতে জামিনুর রহমানকে উপজেলা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জামিনুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পাহারায় চিকিৎসারত রয়েছেন। সে কেশবা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরজন অসুস্থ হওয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে তাকেও জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য যে, কিশোরগঞ্জ থানায় গত ৪ জুন ২০২৫ তারিখ ছাত্রলীগ নেতা জামানসহ ৪৪ জন নামীয় ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন