শনিবার (১২ জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আয়োজনে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া মোড়ে এক মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ওলামা বিভাগীয় সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ভান্ডারা ইউনিয়ন শাখার আমির নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মো. তৈয়ব আলী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির হাফেজ আব্দুর রশিদ প্রমুখ।
এসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তিন শহীদ পরিবারের কাছে শহীদ স্মরণিকা গ্রন্থ তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় শহীদদের পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

