সারা দেশে আইনশৃঙ্খলা অবনতি, ধর্ষণকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে নইলে ছাত্র জনতা নিয়ে আবারও মাঠে নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাহারোল উপজেলা নেতারা।
মঙ্গলবার উপজেলার গার্লস স্কুল মোড় থেকে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আমতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।
প্রতিবাদ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাহারোল উপজেলা নেতৃবৃন্দ। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলার দৃশ্যমান দ্রুত উন্নতি করতে হবে। ধর্ষণকারীদের গ্রেপ্তার করে খুব দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। নইলে ছাত্র জনতা নিয়ে আবারও মাঠে নামবো। এই সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন,প্লাকার্ড, দেখা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

