কু‌ড়িগ্রামে ট্রাক্টর চাপায় প্রাণ হারালো দুই ‌বোন

কু‌ড়িগ্রামে ট্রাক্টর চাপায় প্রাণ হারালো দুই ‌বোন

কু‌ড়িগ্রা‌ম সদরের কাঁঠালবাড়ী ইউ‌নিয়নে ট্রাক্টর চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদর থানার ও‌সি হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রোকেয়া বেগম জেলার রাজারহা‌ট উপজেলার ছিনাই ইউ‌নিয়নের মৃত রহমতের স্ত্রী এবং পারভীন আক্তার কাঁঠালবাড়ী ইউ‌নিয়নে‌র আগমনী ঘোপাটারী গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রোকেয়া ও পারভীন বাবার বাড়ী থেকে নিজ নিজ বা‌ড়িতে ফির‌ছিলেন। এসময় তারা একসাথে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে কু‌ড়িগ্রাম-রংপুর সড়ক অ‌তিক্রম করার সময় এক‌টি বেপরোয়া গ‌তির ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত দুই বোনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ও‌সি হা‌বিবুল্লাহ বলেন, ‘এ ঘটনায় থানায় এক‌টি সাধারণ ডায়‌রি হয়েছে। নিহতদের প‌রিবারের কোনও অ‌ভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন