আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইড়, লাখ টাকায় বিক্রি

আমার দেশ অনলাইন

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইড়, লাখ টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুক্রবার ভোরে কামারজানি এলাকায় জেলে মোস্তাফা মিয়া প্রতিদিনের মতো জাল ফেললে হঠাৎ পানিতে তীব্র আলোড়ন দেখা দেয়। পরে অন্য জেলেদের সহায়তায় তিনি বিশাল আকৃতির মাছটি নদী থেকে তুলতে সক্ষম হন।

মাছটি তীরে তোলার পর তা দেখতে ভিড় জমায় স্থানীয় শত শত মানুষ। পরে মাছটি স্থানীয় বাজারে নিয়ে গেলে শুরু হয় দরদাম। এক পর্যায়ে মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লাখ টাকায় কিনে নেন।

বিজ্ঞাপন

জানা যায়, পরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারে মাছটি কেটে কেজি প্রতি ১১০০ টাকা দরে বিক্রি করা হয়। অল্প সময়ের মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়। বড় আকৃতির এই বাঘাইড়ের স্বাদ নিতে ক্রেতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।

স্থানীয় ক্রেতা জুয়েল মিয়া জানান, একসময় ব্রহ্মপুত্রে প্রায়ই বাঘাইড় ধরা পড়ত, তবে এখন তা বিরল। এ ধরনের মাছ কিনতে পেরে তিনি আনন্দিত। আরেক ক্রেতা বাহার উদ্দিন বলেন, সাধ্য থাকলে পুরো মাছটাই কিনতেন, তবে তিনি তিন কেজি মাছ কিনতে পেরেছেন।

জেলে মোস্তাফা মিয়া এটিকে “আল্লাহর দান” হিসেবে উল্লেখ করে বলেন, মাছটির দাম আরও বেশি হওয়া উচিত ছিল। তবে ঈদুল ফিতরের আগের দিন এমন বড় মাছ বিক্রি করতে পেরে তিনি সন্তুষ্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন