আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাবিপ্রবির প্রক্টরকে অব্যাহতি, নতুন প্রক্টর ড. নওশের ওয়ান

প্রতিনিধি, হাবিপ্রবি

হাবিপ্রবির প্রক্টরকে অব্যাহতি, নতুন প্রক্টর ড. নওশের ওয়ান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ানকে।

বিজ্ঞাপন

সোমবার রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে ড. মো. শামসুজ্জোহাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে ড. মো. নওশের ওয়ান, ইংরেজি বিভাগ-কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, আমাকে অব্যাহতির বিষয়ে কিছুই জানানো হয়নি। আজকে অফিস আদেশের মাধ্যমে প্রথম জানতে পারলাম।

উল্লেখ্য, প্রফেসর নওশের ওয়ান দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন