আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী ডা. জাহিদ
ছবি: আমার দেশ

দিনাজপুর-৬ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন। এ সময় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভোট প্রদান শেষে ডা জাহিদ হোসেন বলেন, ভোটাধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে- এটাই প্রত্যাশা।

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন